
বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদ, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে সিএন্ডবি মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে কলেজমোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদী, মাহমুদুল হাসান লিমন, সদস্য সচিব ফয়সাল আহমেদ ও মুখপাত্র জান্নাতুল তহুরা তন্বীসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচারের দাবি জানান।












