
মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্ট কুমারখালী কুষ্টিয়া
কুষ্টিয়া জেলার খোকসা-কুমারখালীর গরিব, দুখি জনগণের নেতা মোঃ নুরুল ইসলাম আনছার প্রামানিক, আহবায়ক কুমারখালী উপজেলা বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতায় জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে হাসিমপুর সরকারি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে আজ ০৪ ফেব্রুয়ারী ২০২৫ইং তারিখে বিকাল ৪ ঘটিকার সময় শীর্তাতদের মাঝে শীতবস্তু বিতরণ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজী রশিদ মন্ডল সার্চ কমিটি জগন্নাথপুর ইউনিয়ন কুমারখালী বিএনপি।
অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন মোঃ আরিফুল ইসলাম যুবদলের নেতা জগন্নাথপুর ইউনিয়ন ও মোঃ শাহেদ আফ্রিদি যুবদলের নেতা জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব,আব্দুল হাই মাখন যুগ্ন আহবায়ক কুমারখালী পৌর বিএনপি,
মোঃ শাজাহান মোল্লা যুগ্ম আহবায়ক কুমারখালী থানা বিএনপি, হাজী মোঃ মাকছেদুল মোমিন খান সদস্য সচিব কুমারখালী পৌর বিএনপি, ডাক্তার মোঃ আব্দুল হান্নান কুমারখালী উপজেলা আহবায়ক কমিটি সদস্য, মোঃ শহিদুল ইসলাম যুবনেতা জগন্নাথপুর ইউনিয়ন, মোঃ টুটুল শেখ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, মোঃ জহরুল ইসলাম ছাত্র নেতা জগনাথপুর, মোঃ শহিদুল ইসলাম যুবদল জগন্নাথপুর ইউনিয়ন, মোঃ আসলাম উদ্দিন জগন্নাথপুর ইউনিয়ন যুবদল আহবায়ক, মোঃ ইমরান হোসেন নাসির সদকী ইউনিয়ন যুবদল ছিনিয়ার যুগ্ন আহবায়ক ও মেম্বার সদকী ইউনিয়ন পরিষদ, মোঃ এমেস আলী সার্চ কমিটি সদকী ইউনিয়ন সদস্য ও জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্য দেন, ডাক্তার আব্দুল হান্নান কুমারখালী উপজেলা আহবায়ক কমিটি সদস্য তিনি শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। তিনি বলেন আমরা গরিব-দুখিনী মানুষের খেদমত করতে চাই তারই ধারাবাহিকতায় আজকের এই শীতবস্তু বিতরণ অনুষ্ঠান। আপনারা শান্তি-শৃংখলার মাধ্যমে আমাদের সামান্য উপহার সাদরে গ্রহণ করিবেন এটাই আমার একান্ত কাম্য।
ডাক্তার হান্নান বলেন সাবেক স্বৈরাচার সরকারের সন্ত্রাস বাহিনী দিয়ে যারা ছাত্র জনতার বুকের তাজা রক্ত ঝরিয়েছে এদেরকে কোন প্রকার ভাবে ইউনিয়ন পর্যায় নবগঠিত কমিটির আওতায় আনা হবে না তিনি সবাইকে সজাগ থাকতে বলেন কোন সন্ত্রাস চাঁদাবাজ অস্ত্রধারী ব্যক্তি জগন্নাথপুর ইউনিয়ন কমিটির সদস্য হতে পারবে না শুধুমাত্র দুঃসময়ের ত্যাগি বিএনপির নেতারা সদস্য হতে পারবেন। সামনে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তিনি পরিশেষে সবাইকে তার প্রাণপ্রিয় বাংলাদেশ জাতীয়তা বাদী বিএনপি দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল কর্মীকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য শেষ করেন।
পরিশেষে হাজী রশিদ মন্ডল শীতবস্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে জগন্নাথপুর ইউনিয়নের বিএনপি’র সকল নেতাকর্মী একত্রিত হয়ে শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।













