নিখোঁজের দু’দিন পর টেইলরের দ্বিখন্ডিত মরদেহ মিললো মর্গে

0
48

মোঃ শামীম খন্দকার,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের দু’দিন পর টেইলার্স মালিকের দ্বিখন্ডিত মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে সন্ধান মিলেছে। রোববার দুপুরে মর্গ থেকে মরদেহ সনাক্ত করেছেন নিহতের স্বজনরা।

নিহত টেইলার্স মালিক পৌর সভার ২নং ওয়ার্ডের এলঙ্গীপাড়া গ্রামের বীরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে বিনয় বিশ্বাস (৫৫)। অনুপম টেইলার্স নামে কুমারখালী বাজারে তার টেইলার্স রয়েছে।

জানা যায়, শুক্রবার সকালে টেইলার্স মালিক বিনয় বিশ্বাস দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে বাড়িতে না ফিরলে সম্ভাব্য সকল জায়াগায় খোঁজাখুঁজি করে সন্ধান না মিললে ওই রাতেই  কুমারখালী থানায় সাধারণ ডায়েরি করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে রোববার দুপুরে বিনয় বিশ্বাসের দ্বিখন্ডিত মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে রয়েছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করেন তার পরিবার।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা শাটল ট্রেন পাঁচুরিয়া রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে অজ্ঞাত ব্যক্তি রেললাইনে মাথা দেন এবং দ্বিখণ্ডিত হয়ে মারা যান। পরিচয় না মিলায় মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, শুক্রবার টেইলার্স মালিক নিখোঁজ হবার সাধারণ ডায়েরি করেন তার পরিবার। রোববার রাজবাড়ী সদর হাসপাতাল মর্গ থেকে রেলে কাটা দ্বিখণ্ডিত নিখোঁজ টেইলার্স মালিকের মরদেহ সনাক্ত করেছেন তার স্বজনরা। এ বিষয়ে রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।


নিখোঁজের দু’দিন পর টেইলরের দ্বিখন্ডিত মরদেহ মিললো মর্গে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here