বড়লেখার গাংকুল মাদরাসা গভর্নিংবডির সভাপতি পূনরায় নির্বাচিত হলেন রফিকুল ইসলাম সুন্দর

হানিফ পারভেজ বড়লেখা উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় ঐতিহ্যবাহী গাংকুল পাথারিয়া মনসুরিয়া ফাজিল মাদরাসার ৩য় বারের মতো গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সুন্দর।

বুধবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্যাডে তার নাম ঘোষনা করা হয় তাছাড়া গত ৩১ জানুয়ারি ২১ খ্রীঃ আরবী বিশ্ববিদ্যালয় তার সভাপতি পদচিহ্ন অনুমোদন করে। এ নিয়ে টানা ৩য় বারের মতো গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন মোঃ রফিকুল ইসলাম সুন্দর।

বড়লেখা উপজেলাধীন পৌরসভার ৭নং ওয়ার্ডের পাখিয়ালা গ্রামের মৃত নেছার আলোর পুত্র মোঃ রফিকুল ইসলাম সুন্দর তার দক্ষ পরিচালনায় মাদরাসার উন্নয়নসহ শিক্ষার প্রসার ঘটাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অত্র প্রতিষ্ঠানকে আরোও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

গভর্নিংবডির অন্যান্য সদস্যগণ হলেন-বিদ্যোতসাহী সদস্য প্রভাষক আব্দুল রব্বানী, ডাঃ আইনুল ইসলাম, আমির উদ্দিন। অভিভাবক সদস্য আক্তার হোসাইন, সিদ্দিকুর রহমান ও রিয়াজ উদ্দিন।


বড়লেখার গাংকুল মাদরাসা গভর্নিংবডির সভাপতি পূনরায় নির্বাচিত হলেন রফিকুল ইসলাম সুন্দর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here