গৌরীপুরের ভাংনামারীতে গ্রাম আদালত বিষয়ক “কমিউনিটি মত বিনিময় সভা” অনুষ্ঠিত

0
33

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক “কমিউনিটি মত বিনিময় সভা” এবং ভিডিও প্রদর্শনী সেমিনার অনুষ্ঠিত হয়।

ভাংরামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ নেজামুল হক এর সভাপতিত্বে গত ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং রোজ সোমবার ভাংনামারী ইউনিয়ন পরিষদ ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকতা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, সকল ইউপি সদস্য, শিক্ষক, ঈমাম, পল্লী চিকিৎসক, সমাজ সেবক, এনজিও কর্মী সমাজের সকল পেশাজীবি মানুষ।

গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্প পযার্য় ০৩ ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়নের সহয়তা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া ও এর সুবিধাসমূহ সম্পর্কে আলোচনা করেন। উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জিয়াউর ইসলাম তার বক্তব্যে গ্রাম আদালতের ধারণাগুলো সুস্পষ্ট ভাবে তুলে ধরে সচেতনা মূলক দিক নির্দেশনা দেন। তিনি বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে তিন লাখ টাকা পর্যন্ত ফৌজদারি ও দেওয়ানি মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব। এটি গ্রামের সাধারণ মানুষের জন্য সহজ, সাশ্রয়ী ও কার্যকর একটি বিচার ব্যবস্থা । সকলের উচিত এই সেবার সুযোগ গ্রহণ করে আইনি জটিলতা দ্রুত সমাধান করা।”

আলোচনা শেষে গ্রাম আদালতের বিষয়ে সচেতনতা মূলক ভিডিও প্রদর্শনী করা হয়। উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জিয়াউর ইসলাম গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনমুখী করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।


গৌরীপুরের ভাংনামারীতে গ্রাম আদালত বিষয়ক “কমিউনিটি মত বিনিময় সভা” অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here