ভোলার লালমোহনে সামাজিক অবক্ষয় রোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
54

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে সামাজিক অবক্ষয় রোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কালমা ইউনিয়নে অবস্থিত একতা বাজার মাধ্যমিক বিদ্যালয় এবং লেজ ছকিনা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার আয়োজনে ও একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আজাহার উদ্দিন মাষ্টার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক মনপুরা শাখার অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক মো. সাজ্জাল হোসেন, কালমা ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের প্রভাষক এম রিয়াজ উদ্দিন, লেজ ছকিনা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপি নেতা মো. মাহবুব ভাসানী, একতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল্লাহ, মো. সেলিম মাস্টার, একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক মো. লোকমান মোসলমান, মুসা কালিমুল্লাহ, মো. রাফসান মোহাব্বত মাস্টারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ। মতবিনিময় সভার পূর্বে সকলের উপস্থিতিতে একটি র্যালী অনুষ্ঠিত হয় যা একতা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।


ভোলার লালমোহনে সামাজিক অবক্ষয় রোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here