লালমোহনে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানকে সংবর্ধনা দিলো ন্যাশলাল ডেইলি’স রিপোর্টার্স

0
44

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

অস্ট্রিয়ার ভিয়েনা থেকে প্রকাশিত “ইউরো বাংলা টাইমস” এর এডিটর ইন চীফ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কে সংবর্ধনা দিয়েছে ভোলার লালমোহন ন্যাশনাল ডেইলি রিপোর্টার্স।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের ফুড প্লেস চাইনিজ রেস্তোরাঁয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে গণমাধ্যমকর্মীদের এ সংগঠনটি।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গত ২০ ফেব্রুয়ারি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মাতৃভাষা পদকে ভূষিত হওয়ায় লালমোহনের কৃতি সন্তান মাহবুবুর রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান গণমাধ্যমকর্মীরা। পরে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহীন।

ইউরো বাংলা টাইমস ভোলা জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি জহিরুল হক সেলিম, ইত্তেফাকের প্রতিনিধি এসবি মিলন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম জনি, দৈনিক যায়যায়দিনের মিজানুর রহমান, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি ইউসুফ আহমেদ, মানবজমিনের হাসান পিন্টু,দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি মুশফিক হাওলাদার, দৈনিক ভোরের বাণীর প্রতিনিধি এম রিয়াজ উদ্দিন হাওলাদার, একুশের বানীর প্রতিনিধি আমির হোসেনসহ উপজেলায় কর্মরত প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


লালমোহনে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানকে সংবর্ধনা দিলো ন্যাশলাল ডেইলি’স রিপোর্টার্স

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here