ভোলার চরফ্যাশনে আশার শিক্ষা কর্মসূচির সুপারভাইজারদের বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত

0
57

বিশেষ প্রতিনিধি ভোলা

ভোলার চরফ্যাশনে আশার শিক্ষা কর্মসূচির শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক কর্মশালা – ২০২৫ অনুষ্ঠিত
হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) চরফ্যাশনের কোস্ট কনফারেন্স রুমে দিন ব্যাপী এ কর্মশালায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের এডুকেশন ম্যানেজার সামিউল হক।

আশা সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও আশা ভোলার লালমোহন এডুকেশন অফিসার মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা খুলনা ডিভিশনের সিনিয়র এডুকেশন অফিসার মো.শহিদুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা ও পটুয়াখালী জেলার আশা শিক্ষা সুপারভাইজারবৃন্দ।


ভোলার চরফ্যাশনে আশার শিক্ষা কর্মসূচির সুপারভাইজারদের বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here