লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজির মৃত্যু

0
74

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় স্বার্ণামতি ব্রিজের পাশে ভাতিজিকে নিয়োগ পরীক্ষা দেয়ানোর জন্য নিয়ে যাওয়ার সময় বাসচাপায় চাচা-ভাতিজির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে আসা নাবিলা পরিবহন নামে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে চাচা রমজান আলী (৩৯) নিহত হন। আর মেডিক্যালে নেয়ার পর ভাতিজি খাদিজাতুল কুবরা খুশির (২৪) মৃত্যু হয়।

নিহত খুশি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও রংপুর কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের (১৬-১৭) সেশনের সাবেক শিক্ষার্থী।

নিহত রমজান কালীগঞ্জ উপজেলার দলগ্রাম শ্রীখাতা গ্রামের পাইকারটারী এলাকার নুর ইসলামের ছেলে ও খাদিজাতুল কুবরা (খুশী) একই এলাকার খোরশেদ আলমের মেয়ে।

আদিতমারি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেপরোয়া বাসের ধাক্কায় চাচা রমজান আলী ঘটনাস্থলে মারা গেছেন। পরিবারের ইচ্ছায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ঘটনা স্থলেই ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলা দেয়ার প্রস্তুতি চলছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।


লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজির মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here