ময়মনসিংহ শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে মাদকসহ গ্রেফতার ২

0
82

মোঃ আনিসুজ্জামান হৃদয়,বিশেষ প্রতিনিধি পূর্বধলা নেত্রকোনা

মাদকের বিরোদ্ধে চলো যাই যুদ্ধে এই শ্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে ময়মনসিংহ শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।

২ মার্চ রবিবার ২০২৫ইং রাত ৯:৪৫ মিনিটে ময়মনসিংহ শ্যামগঞ্জ কলেজ রোড গরুহাট বাজার এলাকা থেকে ২১০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। দুজনের বাড়ি গোহালাকান্দা গ্রামে।

এদের মধ্যে একজন হলেন পূর্বধলা থানার ১১নং গোহালাকান্দা ইউনিয়নের গোহালাকান্দা গ্রামের মৃত যতন রবিদাসের স্ত্রী রিনা রবিদাস ওরফে মাস্টারনিকে ১৬০ গ্রাম গাজা ও গাজা বিক্রির নগদ ৭৬৭ টাকা সহ গ্রেফতার করা হয়।

আর একজন হলেন যিতন রবিদাসের ছেলে রুবেল রবিদাসকেও (২২) ৫০ গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর দুজনকে পূর্বধলা থানায় পাঠানো হয়।

এ বিষয়টি নিশ্চিত করেন, শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ নুরুল আমিন।

তিনি “দৈনিক একুশে নিউজ,, এর স্টাফরিপোর্টার মোঃ আল ইমরানকে দেওয়া সাক্ষাৎকারে বলেন,মাদক, সন্ত্রাস, মদ, জুয়া, কালো বাজারী এসব অপরাধের সাথে জড়াবে তাদের বিরোদ্ধে আমাদের জিরো টলারেন্স।এসব অপরাধীদের কোন ছাড় নাই।

শ্যামগঞ্জ বাজারের গরুর হাট জামে মসজিদের পাশে অবস্হিত দাস কলোনি একটি ক্রাইম জোন এলাকা, এখানকার দাস কলোনির কিছু লোক মদ গাজা বিক্রির সাথে জড়িত, এদেরকে ধরে আইনের আওতায় আনার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।

তিনি আরও বলেন আপনাদের মিডিয়ার লোকদেরও উচিত আপনারা বস্তুনিষ্ঠসংবাদ পরিবেশন করবেন পাশাপাশি এসব অপরাধীদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন।


ময়মনসিংহ শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে মাদকসহ গ্রেফতার ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here