
মোঃ সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসাবে পূর্বধলা উপজেলার ১০নং নারান্দিয়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (১১ মার্চ ২০২৫) বিকাল ০৪:০০ ঘটিকার সময় নারান্দিয়া ইউনিয়নের হিরণপুর বাজার সংলগ্ন ঈদ গাহ মাঠে ইফতার ও দোয়া মাহফিল প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন নেত্রকোনা জেলা বিএনপির সম্মানিত সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ হল শাখা, জাতীয়তা বাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক ১৬১ নেত্রকোনা পূর্বধলা-৫ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী পূর্বধলার মাটি ও মানুষের ডাইনামিক নেতা এএসএম শহীদুল্লাহ ইমরান।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান ডানো।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন আলহাজ্ব আহমেদ আলী সরকার ,আলহাজ্ব হাজী আব্দুল গনি, আবদুল মান্নান, আজিমদ্দিন তালুকদার আরশাদ, শেখ আবদুর রাশিদ, সাজ্জাদ হোসেন তালুকদার সাচ্ছা, মোঃ গোলজার হোসেন, ডাঃ লতিফুর রহমান, ডাঃ আজিজ, মো: বাচ্চু তালুকদার শাহজাহান মিয়া, ফারুক মিয়া, নাজমুল হুদা ফিরোজ, ফিরোজ তালুকদার, আব্দুল মালেক, আব্দুল জলিল, খোরশেদ আলম, আব্দুর রেজ্জাক, মোফাজ্জল হোসেন আব্দুর রাশিদ, ওয়ারেস মিয়া, শাজাহান মিয়া, নয়ন মিয়া, নয়ন মিয়া, মতিউর রহমান, শহিদুল ইসলাম, জুয়েল ফকির, দেলোয়ার হোসেন, উজ্জ্বল মিয়া, রিপন মাহমুদ, বাবুল, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আনিসুজ্জামান আনিস সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ শ্যামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকগণ।
শহীদুল্লাহ ইমরান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছাত্রজনতা ও বিএনপির গণ আন্দোলনের ফলে স্বেরাশাসক আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে। সেই সাথে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। দেশকে অস্তিতিশীল করার জন্য তাই তারা দেশের ভিতর ও বাহির থেকে ষড়যন্ত্র করছে। আর ভারত সরকার শেখ হাসিনাকে সহায়তা করছে। আমাদের ষড়যন্ত্র বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন,দেশ নায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দেয়নি। তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি দল ঐক্যদ্ধ ছিলাম আছি আর থাকবো। এদেশের মানুষ নির্বাচন মুখী, বিগত আওয়ামীলীগের সময় জাতীয় বা স্হানীয় কোন নির্বাচনই সুষ্ঠু হয়নি। তাই এদেশের মানুষ দ্রুত সময়ে জাতীয় সুষ্ঠু নির্বাচন চায়। জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সরকারই কেবল জনগণের সকল চাহিদা পূরণ করতে সক্ষম হয়।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের সুস্হ্যতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটির সমাপ্তি হয়।












