
আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকী পটুয়াখালী
পটুয়াখালীর ঐতিহ্যবাহী দুমকি প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুমকি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুধীসমাজের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন।
দুমকি প্রেসক্লাবের ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি’র উপজেলা প্রতিনিধি আবুল হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি সাইদুর রহমান খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক।
বিশেষ অতিথি ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি মাহাবুবুর রহমান, গনঅধিকার পরিষদের আহ্বায়ক মুন্না জহির, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, ফেয়ার ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবু, দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জামাল হোসেন মৃধা, পিরতলা বনিক সমিতির সভাপতি বশির উদ্দিন হাওলাদার প্রমুখ।
এসময় দুমকি উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও দুমকি প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।













