ঝাউতলা জামে মসজিদে নতুন কমিটির উদ্যোগে ইমাম, মোয়াজ্জেম ও খাদেমের মাঝে ঈদ উপহার বিতরন

0
51

মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

কুষ্টিয়া কুমারখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ঝাউতলা জামে মসজিদের নতুন কমিটির পক্ষ থেকে দেওয়া হলো ইমাম, মোয়াজ্জেম, ও খাদেম কে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও ১ যুগ ইমামের ইমামতি বয়স পূণ্য হওয়াই ঈদ উপহার সামগ্রী বিতরন।

এ সময় উপস্থিত ছিলেন ঝাউতলা জামে মসজিদের নতুন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন এলাকার মুসল্লীগন, উপস্থিত ছিলেন মাওঃ আব্দুল মালেক ইমাম ঝাউতলা জামে মসজিদ, উপস্থিত ছিলেন মোঃ মুকুল হোসেন, মোয়াজ্জেম ও মোঃ মাছুদ রানা,খাদেম।

আলোচনা করেন ক্যাশিয়ার মোঃ জামশেদ খান লিটন তিনি শুরুতে বলেন আমরা মসজিদের ইমাম মোয়াজ্জেম ও খাদেম এর ব্যবহার নিয়ে গর্ব করি। বর্তমান আমাদের ইমাম মাওঃ আব্দুল মালেক সাহেব আমাদের মসজিদে তার ইমামতি বয়স এক যুগ পার হওয়াই উপলক্ষে ও ঈদুল ফিতুর উপলক্ষে উপহার বিতরণ অনুষ্ঠান করা হচ্ছে। আমরা কমিটির পক্ষ থেকে চেষ্টা করব প্রতিবছর ইমামদের ঈদ উপহার দেয়ার জন্য এই বলে তিনি আলোচনা শেষ করেন।

শুভেচ্ছা বক্তব্য দেন মাওঃ আব্দুল মালেক সাহেব ঝাউতলা মসজিদের ইমাম প্রথমে তিনি মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন তিনি বলেন আমি ঝাউতলা জামে মসজিদে ১২ বছর সম্মানের সহিত এলাকাবাসীর সাথে মিলেমিশে আছি আজ আমাকে ঝাউতলা মসজিদ কমিটি সদস্যগণ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ আমাকে মোয়াজ্জেম ও খাদেম কে যে সম্মান দেয়া হলো আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই নতুন কমিটিকে এবং এই দিনটা আমাদের জীবনে স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে তিনি সবার কাছে দোয়া চান বাকি জীবনটা যেন এই মসজিদের সঙ্গে কাটিয়ে যেতে পারেন এই বলে তিনি সবার সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান শেষ করেন।


ঝাউতলা জামে মসজিদে নতুন কমিটির উদ্যোগে ইমাম, মোয়াজ্জেম ও খাদেমের মাঝে ঈদ উপহার বিতরন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here