বাবার উপর অভিমান করে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

0
28

মোঃ শামীম খন্দকার,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বাবার ওপর অভিমান করে মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেনির শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে টিভি দেখা নিয়ে দুই বোনের মধ্যে ঝামেলা হওয়ায় বাবা  রাগারাগি করলে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

নি/হ/ত হয়েছেন, জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে ডেকোরেটর ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মেয়ে দিয়া খাতুন (৯)। সে বাহারুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিমখানার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো।

জানা যায়, গতকাল বিকেলে টিভি দেখা নিয়ে বড় বোনের সাথে দিয়ার ঝগড়া হয়। এ ঘটনায় দিয়াকে তার বাবা রাগারাগি করলে বাবার উপর অভিমান করে সে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। এসময় ডাকাডাকি করে ঘরের দরজা না খুললে দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২ টার দিকে দিয়া মারা যায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান শেখ জানান, দুই বোনের মধ্যে ঝগড়া হওয়ায় বাবা রাগারাগি করলে গলায় ফাঁস দিয়ে ছোট বোনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের অনুরোধে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বাবার উপর অভিমান করে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here