দুমকিতে ২ হাজার আসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

0
64

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকী পটুয়াখালী

পটুয়াখালীর দুমকিতে হিলফুল ফুযুল সেবা সংঘের উদ্যোগে ২ হাজার আসহায় পরিবারকে ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা ও যাকাত কার্যক্রম  অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২১মার্চ) সকাল ৯ টায় শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তালুকদার বাড়িতে হিলফুল ফুযুল সেবা সংঘের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বশীর আহমেদ তালুকদার এর উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

জানা যায় , বশীর আহমেদ তালুকদার বিগত দিনে বিভিন্ন সময়ে নিন্ম আয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তাসহ বিভিন্ন সহায়তা করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ হাজার পরিবারকে চাল, ডাল, তৈল, আলু, পিঁয়াজ, সেমাই, দুধ, চিনি, লবণ, সাবান এছাড়াও শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা প্রদান করা হয়ছে।

এ সময় উপস্থিত ছিলেন, পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক হোসাইন আহমেদ কবির,দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,মাওলানা সগির আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


দুমকিতে ২ হাজার আসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here