
মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া
কুষ্টিয়া কুমারখালী রুপালী ব্যাংক পিএলসি শাখা খেলাপি ঋণ আদায় কর্মসূচি পরিদর্শন করেন জনাব, মোঃ ইমান আলী উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার রূপালী ব্যাংক পিএলসি জোনাল অফিস কুষ্টিয়া।
এ সময় উপস্থিত ছিলেন আদায় বিভাগের ডিজিএম জনাব মোঃ আলমগির হোসেন, একে এম আজাদ এসপিও, মোঃ আব্দুল হাকিম রূপালী ব্যাংক পিএলসি কুমারখালী শাখা ব্যবস্থাপক, ব্যাংক কর্মকর্তাগণ মোঃ সাহাবুল ইসলাম দ্বিতীয় কর্মকর্তা, রাজু আহমেদ সিনিয়র অফিসার, কাজী মাহবুবা খাতুন অফিসার, অসিত কুমার অফিসার, অর্জন কুমার সরকার অফিসার, রূপালী ব্যাংক পিএলসি কুমারখালী শাখা ও রূপালী ব্যাংক শাখার গ্রাহকগন সহ কুমারখালী উপজেলার বাজার কেন্দ্রিক সম্মানিত বিভিন্ন ব্যবসায়ী ব্যক্তি গন।
শুভেচ্ছা বক্তব্য দেন, কুষ্টিয়া জোনের সুযোগ্য জোনাল প্রধান জনাব মোঃ ইমান আলী তিনি শাখা পরিদর্শন করেন এবং শাখার ব্যাবসা উন্নয়ন সম্পর্কে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এছাড়াও শাখার খেলাপী ঋণ শুণ্যে নামিয়ে আনতে কার্যকরী উদ্যোগ গ্রহণের জন্য শাখার সমস্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় আলোচনা করেন এবং নির্দেশনা প্রদান করেন তিনি ব্যাংকের সুবিধা সম্পর্কে আলোচনা করেন, বাংলাদেশ সরকার যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে রূপালী ব্যাংক পিএলসি কুমারখালী শাখা ও স্মার্ট ব্যাংকিং সেবা দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার অংশীদার হতে প্রতিশ্রুতি থাকবে।
কুমারখালী রুপালী ব্যাংক পিএলসি শাখার মাধ্যমে কুমারখালি শিল্প বাণিজ্য এলাকাবাসীর সার্বিক উন্নয়নমূলক কাজ করা সম্ভব ব্যাংকের সেবা দিয়ে এ বিষয়ে তিনি আলোচনা করেন। তিনি বলেন অনলাইন লেনদেন সম্পন্ন ফ্রি, বোনাস সহ ফরেন রেমিটেন্স সুবিধা, সহজ শর্তে সকল প্রকার ঋণের সুবিধা, আকর্ষণীয় মুনাফায় মাসিক সঞ্চয় স্কিম ও স্থায়ী আমানত সুবিধা, আয়কর পাসপোর্ট ভ্যাট সহ সকল প্রকার চালানের টাকা জমাকরন সুবিধা, অনন্য ব্যাংকের যেকোন শাখায়। আরো বলেন ডিজিটাল বাংলাদেশ সরকারি ভাবে বিভিন্ন সুযোগ সুবিধা রূপালী ব্যাংক গাহকদের মাঝে সার্বিকভাবে সহযোগিতা করবে। পরিশেষে তিনি ব্যাংক কর্মকর্তাগণ সহ রূপালী ব্যাংক পিএলসি শাখার গ্রাহকগণের সার্বিক সহযোগিতা ও দোয়া চেয়ে ঋণ আদায় কর্মসূচি আলোচনা শেষ করেন।