
এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি
২০২৪ সালের জুলাই অাগস্টের এর ছাত্র-জনতার আন্দোলনে ভোলার লালমোহন উপজেলার শহিদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার ৬জন শহিদ পরিবারের সদস্যদের মাঝে এ ঈদ উপহার তুলে দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা।
এ সময় তিনি তারেক রহমানের ঈদ শুভেচ্ছা কার্ডও প্রদান করেন পরিবারগুলোকে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) পক্ষ থেকে এসব শহিদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদানও প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমোহন উপজেলা শাখার আহ্বায়ক প্রভাষক রেজাউর রহমান শাহীন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইলিয়াছ ফরাজীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।










