নিজ এলাকায় বন্ধুদের সাথে নিয়ে অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষদের পাশে দাড়ালেন ঢাবি শিক্ষার্থী

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

পবিত্র রমজান মাস উপলক্ষে ৩০ মার্চ ২০২৫ তারিখ রমজানের শেষ দিনে নিজ এলাকায় স্থানীয় বন্ধুদের নিয়ে এলাকার অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী মুর্তূজা হাসান খান ফাহিম।

তিনি আরো জানান নিজ এলাকার শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে দাড়াতে চান তিনি, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে ছাত্রসমাজকে সমাজসেবামূলক কাজে উজ্জীবিত করতে তার এই প্রচেষ্টা। তিনি আরো জানান ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো: নাসির উদ্দিন শাওন এর দিক নির্দেশনায় তিনি এই উদ্যোগ নেন।

তার বন্ধুমহলদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বধলা ও গৌরীপুর আঞ্চলিক ছাত্রদলের নেতা ১নং মইলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জনাব ইয়াসিন আরাফাত, ৮নং বিশকাকুনী ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি মো: জুবায়েদ হোসেন জিসান, হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল এর যুগ্ম-আহবাহক গৌতম দেবনাথ, গৌরীপুর উপজেলা শাখা ছাত্রদলের আহবাহক সদস্য আব্দুল্লাহ আল বাপ্পি, ১১নং গোহালাকান্দা ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রদলের নেতা সালমান ফকির, তানজিদ আহমেদ, মো:আবু হানিফ, সুরুজ্জামান রিজন, মো:মুখলেস, রবিন আহমেদ, ফরিদজ্জামান,  আশরাফুল এবং অন্যান্য কর্মিবৃন্দ।


নিজ এলাকায় বন্ধুদের সাথে নিয়ে অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষদের পাশে দাড়ালেন ঢাবি শিক্ষার্থী

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles