ঈদের খুতবায় ফিলিস্তিন থেকে ইসরায়েলকে উৎখাতের অঙ্গীকার খামেনির

0
53

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনি ভূমি থেকে ইসরায়েলি শাসনব্যবস্থা উৎখাতের অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তেহরানের বিশাল মাঠে ঈদুল ফিতরের নামাজের পর দেওয়া এক খুতবায় খামেনি বলেন, ‍‘এই বিকৃত, দুষ্ট এবং খুনি দলটিকে ফিলিস্তিন থেকে উৎপাটন করতে হবে এবং আল্লাহর কৃপায়, তা হবেই।’

তিনি বলেন, রমজান মাসজুড়ে ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি নৃশংসতা মুসলমানদের দুঃখ দেয়। পশ্চিমারা এই অঞ্চলের সাহসী জাতি এবং গর্বিত যুবকদের ‘প্রক্সি বাহিনী’ হিসেবে চিহ্নিত করেন, যেখানে ইসরায়েলি সরকারই হলো এই অঞ্চলের একমাত্র প্রক্সি বাহিনী। এই ইসরায়েলি সরকার উপনিবেশবাদী শক্তির পক্ষে বিভিন্ন দেশের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।

খামেনি আরও বলেন, ইহুদিবাদী সরকার উপনিবেশকারীদের প্রতিনিধি হিসেবে এখানে আগুন জ্বালায়, গণহত্যা করে এবং অপরাধ সংঘটিত করে। সুযোগ পেলে অন্যান্য দেশের ভূখণ্ড লঙ্ঘন করে, ঠিক যেমনটি তারা আজ সিরিয়ার ভূখণ্ড লঙ্ঘন করছে।

খুতবার অন্যত্র ইরানের নেতা উল্লেখ করেন, উপনিবেশবাদীরা অর্থ এবং মিডিয়া ব্যবহার করে ইসরায়েলি সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সাদা করে তোলে। অন্যদিকে তারা নিজস্ব অধিকার এবং ভূমি রক্ষাকারী স্থানীয় বাহিনীকে ‘সন্ত্রাসী’ হিসাবে আখ্যা দেয়।

তিনি বিশ্বজুড়ে, বিশেষ করে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে, ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে মানুষের জাগরণের কথাও উল্লেখ করেন। খামেনি আরও বলেন, মানুষদের হত্যা করা তেল আবিব সরকারের নিয়মিত কাজ, যার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা সরকারগুলোর সমর্থন রয়েছে।

আয়াতুল্লাহ খামেনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকারের হুমকির কথা উল্লেখ করে বলেন, যদি এ ধরনের কোনো মন্দ কাজ করা হয়, তাহলে ‘তারা অবশ্যই প্রতিদানে একটি বড় আঘাত পাবে।’ সূত্র : ইরনা নিউজ।


ঈদের খুতবায় ফিলিস্তিন থেকে ইসরায়েলকে উৎখাতের অঙ্গীকার খামেনির

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here