
মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে ‘global strike for gaza কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ জনতা।
সোমবার (৭ মার্চ) বেলা ১১টা উপজেলা স্টুডেন্ট এসোসিয়েশন (ডুসা) ও দুমকি উপজেলা সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দুমকি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দুমকি নুতন বাজার এলাকায় শেষ হয়।
উপজেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, global strike for gaza কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।
তারা আরও বলেন, শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা? তারা অবিলম্বে গাজায় গণহত্যা ও হামলা বন্ধের অনুরোধ জানান।












