“আমরা আমতলীবাসী” সংগঠনের কমিটি গঠন

0
57

মো. তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

মানবতার টানে,পাশে আসে স্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা আমতলীবাসী’ আগামী দুই বছরের জন্য সাজিদ ইসলাম রাব্বি সভাপতি ও সুমাইয়া শিলা সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় ডাকবাংলোয় এ সংগঠনটির কমিটি গঠন করা হয়।

সোমবার (৭ এপ্রিল) সংগঠনটির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহ সভাপতি মোঃ রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক তামান্না আক্তার, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা রাহিমা আক্তার, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পদক সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আসাদুল, যুব কর্মসংস্থান সম্পাদক পলি আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুক্তা মনি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সিমা আক্তার, সাবিহা জাহান তোয়া, মিথুন কে সদস্য করে নতুন কমিটি গঠন করা হয়।

সাধারণ সম্পাদক সুমাইয়া শিলা বলেন, মূলত আমতলী উপজেলার একঝাঁক উদ্যমী তরুণের সমন্বয়ে গঠিত এই সংগঠন। সব ধরনের সামাজিক সেবামূলক কাজে অগ্রনী ভূমিকা পালন সহ সমাজের অসংগতি দূরীকরণেও ভূমিকা রাখবে আমরা আমতলীবাসী সংগঠনের সদস্যরা।

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি সাজিদ ইসলাম রাব্বি বলেন, মানবতাকে ধারণ করে সকল সেবামূলক কাজে অংশগ্রহণ করবো আমরা।

উলেখ্য, আমরা আমতলীবাসী স্বেচ্ছাসেবী সংগঠন আমরা আমতলীবাসী ফাউন্ডেশনের (AAF) কমিটির মাধ্যমে পরিচালনা করা হয়।


“আমরা আমতলীবাসী” সংগঠনের কমিটি গঠন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here