ভোলায় শাহে আলম মডেল কলেজের উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলী বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত

0
93

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের উদ্যোগে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরাইলী দখলদার বাহিনীর সন্ত্রাসী বর্বোরচিত হত্যাকান্ডের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় কলেজের একাডেমিক ভবনের সামনের আঙ্গিনায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা ইসরাইলী দখলদার বাহিনীর এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে বিশ্বের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পাশাপাশি বাংলাদেশের সকল মানুষকে ইসরাইলের পণ্য বর্জন করার জন্য অনুরোধ জানান।


ভোলায় শাহে আলম মডেল কলেজের উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলী বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here