লালমোহনে বিএনপির উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

0
55

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি লালমোহন উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে বাংলা ১৪৩২ নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল দশটায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা বের হয়ে লালমোহন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন পাটওয়ারী, শফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপির আহবায়ক সাদেক মিয়া জান্টু, সদস্য সচিব জাকির ইমরানসহ উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


লালমোহনে বিএনপির উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here