আমতলীতে দুই সন্তানের জননী পোলেনুরের বজ্রপাতে মৃত্যু

0
34

মো. তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

বরগুনার আমতলীতে বজ্রপাতে পোলেনুর বেগম (২৫) নামের দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিমচুনাখালী মাঝ গ্রামে এ ঘটনা ঘটে। মৃতঃ পোলেনুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের শামিম মৃধার স্ত্রী। পশ্চিম চুনাখালী মাঝ গ্রামের মোছলেম গাজীর মেয়ে।

স্থানীয় সূত্রে, জানাগেছে, উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের মোসলেম গাজীর মেয়ে পোলেনুর বেগম গত সোমবার বাবার বাড়ীতে বেড়াতে আসেন। মঙ্গলবার দুপুরে মা গোলভানু মাঠে মুগ ডাল তুলতেছিল। ওই মুগ ডাল বাড়ী আনতে মাঠে যায় পোলেনুর। ডাল নিয়ে বাড়ী ফেরার পথে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে পোলেনুরের শরীর জ্বলসে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন।

এ তথ্য নিশ্চিত করে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ক্ষতিগ্রস্থ পরিবার আবেদন করলে তাদের আর্থিকভাবে সহায়তা করা হবে।


আমতলীতে দুই সন্তানের জননী পোলেনুরের বজ্রপাতে মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here