লোহাগড়ায় থানা কর্তৃক ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

0
42

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সালমান বিশ্বাস (২৩) ও মোঃ চঞ্চল গাজী (৩৮) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সালমান বিশ্বাস (২৩) লোহাগড়া থানাধীন খলিসাখালী গ্রামের মোঃ শামীম বিশ্বাসের ছেলে ও মোঃ চঞ্চল গাজী (৩৮) পার মল্লিকপুর গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে।

গত ২৯ এপ্রিল’২৫ বিকাল ১৭:৩৫ ঘটিকার সময় লোহাগড়া থানাধীন ০৯নং মল্লিকপুর ইউনিয়নের চর-মল্লিকপুর উত্তরপাড়া সাকিনস্হ আলম মিয়ার বাড়ির সামনে পাঁকা রাস্তা উপর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শাহিন মিয়া, এসআই (নিঃ) মোঃ আব্দুস শুকুর ও এএসআই (নঃ) মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সালমান বিশ্বাস (২৩) ও মোঃ চঞ্চল গাজী (৩৮) কে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


লোহাগড়ায় থানা কর্তৃক ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here