লোহাগড়ায় বিল থেকে রক্তাক্ত অবস্থা মিললো যুবকের লাশ

0
59

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিলের মধ্য থেকে রক্তাক্ত অবস্থায় মো.সালমান হাসান (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) সকালে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো.সালমান হাসান লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের মো.খাজা খন্দকারের ছেলে।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সালমান ও তার বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। পিকনিক শেষে রাত ১২টার দিকে শামুকখোলা গ্রামে তার নিজ বাড়িতে আসে সালমান। কিছুক্ষণ পর আবার বাড়ি থেকে বের হয়ে যায় সালমান। এর পরে সে আর বাড়িতে ফিরে আসে না পরে পরিবারের লোকজন তাকে ফোন করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে। শুক্রবার সকালে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলডাঙ্গা বিলের মধ্যে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। অজ্ঞাত লাশ পাওয়ার খবর শুনে সালমানের পরিবার ঘটনাস্থলে গিয়ে সালমানের লাশ শনাক্ত করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন,লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে । এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


লোহাগড়ায় বিল থেকে রক্তাক্ত অবস্থা মিললো যুবকের লাশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here