দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ভোটের বিকল্প নেই – মেজর অবঃ হাফিজ উদ্দিন

0
37

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, এ দেশের মানুষ বছরের পর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন মানুষ ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ভোটের বিকল্প নেই। তবে গণতন্ত্র নিয়ে বর্তমান সরকার কোনো কথা বলছে না। এর মানে তারা নির্বাচন দিতে চাচ্ছে না। তবে দেশের শান্তি-শৃঙ্খলা ফেরাতে দ্রুত সময়ের মধ্যে অর্ন্তবর্তীকালীন সরকারকে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।

শুক্রবার (২৩মে) বিকেলে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।  তিনি আরও বলেন, যতদিন বেঁচে আছি ততদিন লালমোহনে কোনো দুঃশাসন কায়েম হতে দেবো না। কোনো নেতাকর্মী ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। নিজের সর্বোচ্চটুকু দিয়ে ব্যবসায়ীদের পাশে থেকে তাদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া জান্টুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকো, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব জাকির ইমরান, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম পাটোয়ারী,সাধারণ সম্পাদক মিন্টু মিয়াসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাককর্মীরা।


দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ভোটের বিকল্প নেই – মেজর অবঃ হাফিজ উদ্দিন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here