মনপুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

0
59

মোঃ রিয়াজ হাওলাদার,মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরা উপজেলায় পুকুরে ডুবে তানজিলা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (৮ জুন) সকালে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোরালিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তানজিলা একই গ্রামের মো. মনির হোসেনের মেয়ে।

নিহতের এক আত্মীয় জানান, সকালবেলা তানজিলার মা ঘরের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, আর বাবা বাইরে কাজে গিয়েছিলেন। এ সময় শিশুটি ঘর থেকে বের হয়ে পাশের পুকুরঘাটে খেলতে যায়। একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে না দেখতে পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


মনপুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here