গৌরীপুরে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কো-অডিনেটর আনছার উদ্দিন খান পাঠান

0
65

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

গৌরীপুর উপজেলার ১নং মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২০০০ সালের এস,এস,সি ব্যাচ কর্তৃক ঈদ পুর্ণমিলনী ও আন্তঃ স্কুল ব্যাচ দিবা-রাত্রি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ বর্ষ ২০২৫ এর ৮ জুন রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় দিনের রাতের খেলার শুভ উদ্বোধন করেন আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্হার কো-অডিনেটর আনছার উদ্দিন খান পাঠান।

প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। তিনি বলেন সুস্থ দেহ সুন্দর মন গঠনে খেলার কোন বিকল্প নাই। খেলা মানে আনন্দ, খেলা মানে বিনোদন। শারীরিক সুস্থতার জন্য খেলা ধুলার গুরুত্ব অপরিসীম।

এ সময় উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট আনোয়ার কাদির দুলাল, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আঃ কুদ্দুস সরকার, অভিভাবক সদস্য ও শ্যামগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন খান সুপল্ব, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ মাকছুদুল আলম, সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশিদ, সহকারী শিক্ষক গৌবিন্দ বণিক, ১৯৭৯ ব্যাচের জাহাঙ্গীর আলম, কালাম মাষ্টার, জলিল মাষ্টার, ওবাইদুল আল মাসুম খোকন, এম এ মনসুর খোকন আকন্দ, এনায়েত কবির,পল্লব খান।

২০০০ ব্যাচের রাস্কিন সহ আসাদুজ্জামান ডানো, রফিকুল ইসলাম আরিফ, সৈয়দ এস এম ঋজু, নোহাস খান, পারভেজ, তামিম, সাদ্দাম, রাকিবুল ইসলাম রাকিব, রুবেল হৃয়াদ সহ অত্র স্কুলের শিক্ষার্থী বৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিল শ্যামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন মিডিয়ার কর্মীরা।


গৌরীপুরে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কো-অডিনেটর আনছার উদ্দিন খান পাঠান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here