কুষ্টিয়া ভেড়ামারায় এসএসসি ব্যাচ ২০০২ ও ২০০৩ দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচে অনুষ্ঠিত

0
33

আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া ভেড়ামারায় এসএসসি ব্যাচ ২০০২ ও ২০০৩ এর মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৩ জুন রোজ শুক্রবার আদর্শ কলেজ সংলগ্ন ভেড়ামারা পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গণে সকাল ৭:৩০ এর সময় এই ম্যাচের আয়োজন করা হয়। শতবর্ষের ঐতিহ্যবাহী ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ ২০০২ ও ২০০৩ ব্যাচের মদ্ধ্যে ঈদ পরবর্তী মিলনমেলা হিসাবে দারুন এক আয়োজন করে এই দুটি ব্যাচের সদস্যরা।

সকালে টসে জয় লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ২০০২ ব্যাচের অধিনায়ক আরিফুল আসিফ নির্ধারিত ১৬ ওভারে তারা সবগুলো উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে,দলের পক্ষে সর্বোচ্চ মিথুন ৫৭ রান করেন। জবাবে ১৫৮ রানের লক্ষ্য নিয়ে ২০০৩ ব্যাচ খেলতে নেমে শুরুতে ২০০২ দলের বোলিং তোপের মুখে উইকেট না হারালেও রান তুলতে পারে না ২০০৩ দল, রান রেটে পিছিয়ে থাকা দল টি আর ঘুরে দাড়াতে পারে না। পরবর্তীতে ১৬ ওভারে ৭ উইকেটে ১১৯ রান করতে সক্ষম হয় ফলে তারা ২০০২ ব্যাচ দলের কাছে ৩৮ রানে পরাজিত হয়।

উক্ত ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেন ভেড়ামারা ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক সেলিমুর রহমান নাসু ও সদস্য আসাদুজ্জামান খোকন। ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়,ম্যাচ পরিচালক ও ধারাভাষ্যকারের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এবং রাতে এক নৈশস্যভোজের আয়োজন করে উভয় ব্যাচের সদস্যরা।

উক্ত ম্যাচটিতে ধারাভাষ্যকার হিসাবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইমার্জিং স্পোর্টস কমেন্টেটরস এসোসিয়েশন,ঢাকার সদস্য ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম আসিফ।


কুষ্টিয়া ভেড়ামারায় এসএসসি ব্যাচ ২০০২ ও ২০০৩ দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচে অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here