যশোরের চৌগাছায় আপন ভাইয়ের চাপাতির কোপে বড় ভাই গুরুতর আহত

0
67

মোঃ আব্দুল জব্বার,স্টাফ রিপোর্টার ঝিকরগাছা যশোর

যশোরের চৌগাছা উপজেলায় পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের চাপাতির কোপে বড় ভাই গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৪ জুন ২০২৫) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৭ নম্বর পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মোঃ রবিউল ইসলাম (৫২), পিতা- রফিউদ্দিন ওরফে রফি। তিনি পুড়াহুদা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ছোট ভাই হলেন চাকরিচ্যুত সেনা সদস্য মোঃ ইব্রাহিম হোসেন (৪৮)।

পারিবারিক সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে দু’ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ইব্রাহিম হোসেন হঠাৎ ধারালো চাপাতি দিয়ে বড় ভাই রবিউল ইসলামকে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রবিউল ইসলামকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।


যশোরের চৌগাছায় আপন ভাইয়ের চাপাতির কোপে বড় ভাই গুরুতর আহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here