Home ময়মনসিংহ বিভাগ নেত্রকোনা জেলা পূর্বধলায় আলহাজ্ব আবু তাহের তালুকদারের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

পূর্বধলায় আলহাজ্ব আবু তাহের তালুকদারের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

পূর্বধলায় আলহাজ্ব আবু তাহের তালুকদারের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের দিকনির্দেশনায় নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন বারের সাধারণ সম্পাদক ও নেত্রকোনা সরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ১৬১ নেত্রকোনা-৫ পূর্বধলার ২০১৮ সালের ধানের শীর্ষের নমিনী পূর্বধলা উপজেলার গন মানুষের নেতা জননেতা আলহাজ্ব আবু তাহের তালুকদারের ব্যতিগত পক্ষ থেকে বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫ইং) শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ, পূর্বধলা সরকারী কলেজ, পূর্বধলা রাবেয়া আলী মহিলা ডিগ্রী কলেজ, পূর্বধলা হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের মাঝে উন্নত মানের কলম, পেন্সিল, ফাইল বিতরণ এবং অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা বিএনপির নেতা মোঃ আব্দুর রহিম, পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক (বর্তমান যুগ্ম আহ্বায়ক) এবং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ফকির মোহাম্মদ ছায়েদ আল মামুন শহিদ, পূর্বধলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মনসুর খোকন আকন্দ, উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা বাচ্চু, পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পলাশ তালুকদার, শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিপন তালুকদার সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


পূর্বধলায় আলহাজ্ব আবু তাহের তালুকদারের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here