আমতলীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার, আত্মহত্যার পথ বেঁচে নিলেন কলেজ শিক্ষার্থী

0
70

মোঃ নাঈম বিল্লাহ,আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার হয়ে অবশেষে আত্মহত্যার পথ বেঁচে নিলেন তানজিলা (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী। অভিযুক্ত প্রেমিক রাকিব চৌকিদার (১৯) বিয়েতে অস্বীকৃতি জানালে ওই তরুণী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ জুলাই) রাতে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামে ভিকটিমের বসত বাড়ীতে।

কলেজ শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, প্রতিবেশী রাকিব দীর্ঘদিন ধরে কলেজ শিক্ষার্থী তালজিলাকে উত্যক্ত করে আসছে। একপর্যায়ে তানজিলা ঢাকায় গিয়ে একটি পোশাক কারখানায় চাকরি নেয়। সেখানেও রাকিব যোগাযোগ রেখে একপর্যায়ে তানজিলার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রলোভনে একাধিকবার তানজিলাকে ধর্ষণ করে। চলতি বছরের মার্চ মাসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাকিব তানজিলাকে বাড়ি নিয়ে আসে। কিন্তু গত তিন মাসে বিয়ে না করেই নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে।

মঙ্গলবার সকালে প্রেমিক রাকিব তানজিলাকে ফোনে জানিয়ে দেয় সে বিয়ে করতে পারবে না। এতে মানসিকভাবে ভেঙে পড়ে তানজিলা। একপর্যায়ে রাত ৮টার দিকে তানজিলা ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

এলাকাবাসী জানায়, ঘটনার পর থেকে প্রেমিক রাকিব ও তার পরিবারের সদস্যরা বাড়ী-ঘর ছেড়ে পলাতক রয়েছে।

কলেজ শিক্ষার্থীর বাবা কালাম গাজী বলেন, রাকিব আমার মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে বিয়ে না করে উল্টো আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করে আমাদের সম্মানহানি ঘটিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আমতলীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার, আত্মহত্যার পথ বেঁচে নিলেন কলেজ শিক্ষার্থী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here