পাংশায় বজ্রপাতে ম‌হিলাসহ দুইজনের মৃত্যু

0
62

জাকির হোসেন সরদার,বিশেষ প্রতিনিধি পাংশা রাজবাড়ী

উপজেলার হাবাসপু‌রে পাট জাগ (পচা‌নো) ধোয়ার সময় বজ্রপা‌তে আনোয়ারা বেগম (৪০) ও তা‌মিম (১৪) না‌মে দুইজ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

শ‌নিবার বিকা‌লে হাবাসপু‌রের কাচারীপাড়ার বি‌লে এ ঘটনা ঘ‌টে।

নিহত আনোয়ারা বেগম কাচারী পাড়া গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী ও তা‌মিম একই গ্রা‌মের মৃত আরিফ মোল্লার ছে‌লে।

জানা‌গেছে, বিকালে হাবাসপুর ইউনিয়নের কাঁচারী পাড়া বিলের মাঠে বজ্রপাত হয়। এ সময় জাগ দেওয়া পাট ধোয়ার কা‌জে থাকা আনোয়ারা বেগম ও তা‌মিম না‌মে এক শিশু বজ্রাহত হয়। প‌রে তা‌দের উদ্ধার ক‌রে পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌দের দুজন‌কেই মৃত ঘোষনা ক‌রেন।

পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবা‌র প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ ইবাদত হো‌সেন এর সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, মৃত অবস্থায় তা‌দের‌কে হাসপাতা‌লে আনা হ‌য়ে‌ছিল।


পাংশায় বজ্রপাতে ম‌হিলাসহ দুইজনের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here