আমতলীতে গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিজয় মিছিল ও দোয়া অনুষ্ঠান

মো. তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

বরগুনার আমতলীতে ‘জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান’ বার্ষিকী উপলক্ষে বিজয় র‍্যালি আলোচনা সভা ও জুলাই শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় আমতলী উপজেলা বিএনপির দলীয় কার্যলয় থেকে শহরের প্রধান প্রধান সড়কে বিজয় মিছিল নিয়ে প্রদক্ষিন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার নেতৃত্বে।

মিছিল ও দোয়া আলোচনা সভায় যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলসহ  বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান আকন, আমতলী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কামরুজ্জামান হিরু মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মকবুল আহমেদ খান, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম টারজন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো: তোফাজ্জল হোসেন, আমতলী পৌর অবায়ক  মো: আবুল বাশার তালুকদার, আমতলী পৌর যুবদলের অহবায়ক ইসরাত শাহ্ আল আমিন (পিকু) উপজেলা কৃষকদলের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি সোহাগ মিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোসা: সাহানাজ পারভীন খুশি, আমতলী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সেয়েব  ইসলাম হেলাল সহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।


আমতলীতে গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিজয় মিছিল ও দোয়া অনুষ্ঠান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles