
মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া
কুষ্টিয়া কুমারখালী আজ ০৭ আগস্ট ২০২৫ ইংরেজি তারিখে রুপালী ব্যাংক পিএলসি কুমারখালী শাখার নবাগত শাখা ব্যবস্থাপক যোগদান করেন জনাব মোঃ শামীম রেজা তিনি পূর্বে কুষ্টিয়া মশান শাখা রূপালী ব্যাংক পিএলসি শাখাতে ঋণ কর্মকর্তা অফিসার হিসাবে কর্মরত ছিলেন।
০৬ আগস্ট ২০২৫ ইংরেজি তারিখে মশান থেকে বিদায় নেন, এবং ০৭ আগস্ট ২০২৫ ইংরেজি তারিখে রূপালী ব্যাংক পিএলসি কুমারখালী শাখা ব্যবস্থাপক হিসাবে যোগদান করেন।
নবাগত শাখা ব্যবস্থাপক মোঃ শামীম রেজা কে আনুষ্ঠানিক ভাবে ফুলের তোরা দিয়ে বরন করেন মোঃ আব্দুল হাকিম সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার রূপালী ব্যাংক পিএলসি কুমারখালী শাখা ব্যবস্থাপক, মোঃ শাজাহান আলী প্রিন্সিপাল অফিসার (দ্বিতীয় কর্মকর্তা) অসিত কুমার সরকার অফিসার, অর্জুন কুমার সরকার অফিসার, রাজু আহমেদ সিনিয়র অফিসার সহ উপস্থিতি ছিলেন কুমারখালী পৌরসভার বাজার কেন্দ্রিক রূপালী ব্যাংকের গ্রাহকগণ।
আজ বিকাল পাঁচ ঘটিকার সময় আনুষ্ঠানিক ভাবে বরন করার শেষে, মোঃ শামীম রেজা শুভেচ্ছা বক্তব্য দেন তিনি বলেন বাংলাদেশ ব্যাংক যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে রূপালী ব্যাংক পিএলসি কুমারখালী শাখা ও স্মার্ট ব্যাংকিং সেবা দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার অংশীদার হতে প্রতিশ্রুতি থাকবে। রুপালী ব্যাংক পিএলসি শাখার মাধ্যমে কুমারখালি শিল্প বাণিজ্য এলাকাবাসীর সার্বিক উন্নয়নমূলক কাজ করা সম্ভব।
তিনি ব্যাংকের সেবা সমূহ আলোচনা করেন উপস্থিত সবার মাঝে , অনলাইন লেনদেন সম্পন্ন ফ্রি, বোনাস সহ ফরেন রেমিটেন্স সুবিধা, সহজ সর্তে সকল প্রকার ঋণের সুবিধা, আকর্ষণীয় মুনাফায় মাসিক সঞ্চয় স্কিম ও স্থায়ী আমানত সুবিধা, আয়কর পাসপোর্ট ভ্যাট সহ সকল প্রকার চালানের টাকা জমাকরন সুবিধা, অনন্য ব্যাংকের যেকোন শাখায় (Rtgs/Beftn) টাকা পাঠানো সম্পন্ন ফ্রি গাহকদের দেয়া হবে। বাংলাদেশ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা রূপালী ব্যাংক গ্রাহকগণ অবশ্যই পাবে।
মোঃ শামীম রেজা শুভেচ্ছা বক্তব্য শেষে তিনি ব্যাংক কর্মকর্তাগণ সহ কুমারখালী শাখার গ্রাহকগণের কাছে সার্বিক সহযোগিতা ও দোয়া চেয়ে শুভেচ্ছা বক্তব্য বিদায় অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।












