কুষ্টিয়া কুমারখালীতে পানিতে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

মোস্তাফিজুর রহমান স্বপন,স্টফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

কুষ্টিয়া কুমারখালী পৌরসভার পাঁচ নাম্বার ওয়ার্ডে খালার বাড়ি বেড়াতে এসে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে কুমারখালী উপজেলার তেবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু চুয়াডাঙ্গার জেলার বেলগাছি এলাকার মামুনের ছেলে আব্দুল্লাহ (৭)।

নিহত শিশু আব্দুল্লাহর নানী মোমেনা খাতুন জানান বৃহস্পতিবার সকালে তিনি, তার মেয়ে ও নাতি আব্দুল্লাহকে নিয়ে অপর মেয়ের বাড়ি কুমারখালী বেড়াতে আসেন। শুক্রবার দুপুরে স্থানীয় সমবয়সী শিশুদের সঙ্গে আব্দুল্লাহ খালার বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। আব্দুল্লাহর নানী আরো বলেন আব্দুল্লাহ পানিতে সাঁতার কাটতে জানতো না কিছুক্ষণ পর আব্দুল্লাহ সমবয়সী সঙ্গীরা এসে আব্দুল্লাহর পানিতে ডুবে যাওয়ার ব্যাপারে জানায়।‌ আব্দুল্লাহ আত্মীয়-স্বজন দ্রুত পুকুরে নেমে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান জানান, তেবাড়িয়া এলাকায় পানিতে ডুবে আব্দুল্লাহ ৭ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে লাশটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


কুষ্টিয়া কুমারখালীতে পানিতে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles