আমতলীতে যৌথবাহিনির অভিযানে শ্যামলী পরিবহন সহ ৯টি মামলা ও আটক ৩টি গাড়ি 

মোঃ নাঈম বিল্লাহ,আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে যৌথবাহিনীর অভিযানে ৯টি গাড়িতে বিভিন্ন পর্যায়ে মামলা দেয় ভ্রাম্যমান আদালত ও আমতলী ট্রাফিক বিভাগ।

আমতলী ছুরিকাটা সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়ক এলাকায় রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নৌবাহিনী ও পুলিশ (যৌথবাহিনী) চেক পোস্ট বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে আমতলী সহকারী কমিশনার ভূমি (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো: আশরাফুল ইসলাম, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ মোঃ সাব্বির ইসলাম (বিএন) এর নেতৃত্বে  শ্যামলী পরিবহনের রুট পারমিট না থাকায়, গাড়ির ফিটনেস ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ৯টি গাড়িতে আইনের বিভিন্ন ধারায় ৬৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আমতলী সহকারী কমিশনার ভূমি (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো: আশরাফুল ইসলাম, আমতলী নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ সাব্বির আহমেদ (বিএন), আমতলী থানার এস আই জলিল, টিএসআই মোঃ কামাল হোসেন, সার্জেন্ট মো: সাহাবুদ্দিন সহ নৌবাহিনীর সদস্য ও আমতলী থানা পুলিশ সদস্যরা।

আমতলী সহকারী কমিশনার ভূমি (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো: আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশ নৌবাহিনীর আমতলী কন্টিনজেন্ট কমান্ডার লেঃ সাব্বির আহমেদ (বিএন), আমতলী থানা পুলিশ, ট্রাফিক বিভাগের সদস্যদের অভিযান পরিচালনা করা হয়। এতে বিভিন্ন পর্যায়ে তাদের মামলা ও নগদ জরিমানা করা হয়। এ সকল অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেছি এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


আমতলীতে যৌথবাহিনির অভিযানে শ্যামলী পরিবহন সহ ৯টি মামলা ও আটক ৩টি গাড়ি 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles