পটুয়াখালীতে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
71

মোঃ কবিরগাজী,ক্রাইম রিপোর্টার পটুয়াখালী

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার সকাল ১০টার দিকে শহরের সার্কিট হাউস সংলগ্ন হৃদয় তারুয়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কাজীপাড়া, বনানী, পুরান বাজার লঞ্চঘাট হয়ে নতুন বাজারে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও পটুয়াখালী-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট নাজমুল আহসান, সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম কায়সারী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী পৌরসভা জামায়াতের মনোনীত মেয়র প্রার্থী আব্দুল্লাহ আন নাহিয়ান এবং জেলা ছাত্রশিবির সভাপতি রাকিবুল ইসলাম নূর।

জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবি হলো:-

১. জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।

২. জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

৪. রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশে বাধা বন্ধ করা।

৫. গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তি ও মামলার প্রত্যাহার।


পটুয়াখালীতে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here