
আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকী পটুয়াখালী
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত কথিত নারকীয় হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে পটুয়াখালীর দুমকি উপজেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) আসর নামাজের পর উপজেলার পীরতলা বাজার মসজিদের গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা ব্রিজ সংলগ্ন অমি-মুয়াজ মার্কেটের সামনে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা জালাল আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আলতাফ হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আব্দুর রাজ্জাক নাসির, সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি মাহাদী হাসান নাহিদ এবং দুমকি উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. মাসুদ রানা।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত ভয়াবহ হত্যাযজ্ঞ ছিল গণতন্ত্র ও মানবাধিকারের ওপর নগ্ন আঘাত। তারা ওই ঘটনার ন্যায়বিচারের দাবিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান। সংঘটিত কথিত নারকীয় হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে পটুয়াখালীর দুমকি উপজেলা জামায়াতে ইসলামী।





