নড়াইল লোহাগড়া থানা কর্তৃক ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

0
54

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সোহেল মোল্যা (৩৫) ও মিলন দাস (৩৬) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সোহেল মোল্যা (৩৫) নড়াইল সদর থানার তুলারামপুর গ্রামের মোঃ মাজেদ মোল্যার ছেলে ও মিলন দাস (৩৬) একই গ্রামের কৃষ্ণ দাসের ছেলে।

গত ২৭ অক্টোবর ২০২৫ইং লোহাগড়া থানাধীন দিঘলিয়া ইউনিয়ের কুমড়ী পূর্বপাড়াস্থ তবি ফকিরের বাড়ীর সামনে কুমড়ী হতে দিঘলিয়া গামী পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আমিরুজ্জামান ও এএসআই (নিঃ) মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সোহেল মোল্যা (৩৫) ও মিলন দাস (৩৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


নড়াইল লোহাগড়া থানা কর্তৃক ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here