পটুয়াখালী কারাগারে অসুস্থ হয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

0
59

পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাফর হাওলাদার (৫৫) সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা ১৮ মিনিটে পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‘ডেভিল হান্ট’ বিশেষ অভিযানে গত ১১ নভেম্বর রাতে বড় বিঘাই নিজ বাড়ি থেকে তাকে আটক করে কারাগারে পাঠানো হয়। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে তিনি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয় সূত্র জানায় ২০১৬ সালে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

মৃত জাফর হাওলাদারের ভাগ্নি রুমা জানান- আমার মামা সুস্থ ছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়েছেন এটা আমরা জানতাম না। মারা যাওয়ার পর আমরা বিষয়টি জানতে পারছি।


পটুয়াখালী কারাগারে অসুস্থ হয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here