নড়াইলে তুষার ডাকাতকে গণধোলাই

0
74

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত ওদুদ শেখের ছেলে তুষারকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।

শনিবার সকালের দিকে দিঘলিয়ার নোয়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এতে ডাকাত তুষার গুরুতর আহত হওয়ায় স্বজনরা  প্রথমে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরন করেন।

ঘটনার বিষয়ে লোহাগড়া থানার ওসি তদন্ত অভিজিৎ কুমার রায় বলেন “তুষারকে কে বা কারা মারধর করেছে শুনেছি। এঘটনায় তার পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। আমরা আগে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছি। পরবর্তীতে অভিযোগ পেলে আইনের ব্যবস্থা নিবো।

পুলিশ সূত্রে জানা গেছে, তুষারের বিরুদ্ধে লোহাগড়া থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরিসহ অন্যান্য একাধিক মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত।

এদিকে তুষারের স্বজনরা অভিযোগ করে বলেন, “আমরা থানায় এসে ন্যায় বিচার পাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমাদের আগে চিকিৎসা করানোর কথা বলা হয়েছে। আমরা তুষারের ওপর হামলার সঠিক বিচার চাই।”

স্থানীয় সূত্র বলছে, সাম্প্রতি সময়ে এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এ  ঘটনা ঘটতে পারে। অপরদিকে তুষারকে মারপিটের ঘটনায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ।


নড়াইলে তুষার ডাকাতকে গণধোলাই

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here