বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আগুন

0
50

অনলাইন ডেস্ক

রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) আগুন লেগেছে।

বুধবার সকাল ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

বুধবার (২৬ নভেম্বর) ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১১টা ১৪ মিনিটে পিজি হাসপাতালের ব্লক-এর চারতলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর সার্ভিসের কর্মীরা বেলা সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, এতে কোনও হতাহত বা আটকে পড়া ভিকটিমের খবর পাওয়া যায়নি।


বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আগুন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here