ভোলার লালমোহনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

0
56

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আজিজের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মাসুদ হাওলাদার।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের ভূমিকা ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং ভবিষ্যতে দেশ গঠনে তাদের থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।


ভোলার লালমোহনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here