রাজধানীর লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

0
29

অনলাইন ডেস্ক

রাজধানীর লালবাগ ইসলামপুরের চেয়ারম্যান ঘাটে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

বুধবার দুপুর দেড়টার দিকে আগুনের লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট পাঠানো হয়।

পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়।

তবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি।


রাজধানীর লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here