কালীগঞ্জ-আদিতমারী আসনের বিএনপি’র মনোনয়ন ক্রয় করলেন রোকন উদ্দিন বাবুল

লালমনিরহাট জেলা প্রতিনিধি

রোববার (২১ ডিসেম্বর) লালমনিরহাট কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস হতে বিএনপি’র প্রার্থী লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের জেলা বিএনপি’র সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুলের পক্ষে দিলিপ রায় মনোনয়ন ক্রয় করেন।

এদিকে রাতে কে বা কাহারা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে মনোনয়ন ক্রয় করছেন বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে- তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

রাজনৈতিক অনুসারীরা জানিয়েছেন, রোকন উদ্দিন বাবুল মূলত বিএনপি’র রাজনীতির সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত এবং তিনি দলের একজন একনিষ্ঠ ও নিবেদিত রাজনৈতিক নেতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি থেকেই দলীয় মনোনয়ন প্রত্যাশী। এলাকার সাধারণ মানুষের মাঝেও তাকে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে দেখার ব্যাপক আগ্রহ ও আলোচনা রয়েছে।

এলাকার কিছু স্বার্থান্বেষী মহল তার স্বতন্ত্র প্রার্থী হওয়া বা স্বতন্ত্র মনোনয়নপত্র গ্রহণ করা নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, তার কোনো সত্যতা নেই। তিনি দলের প্রতি সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ এবং দলের হাই-কমান্ডের সিদ্ধান্তের বাহিরে তার কোনো অবস্থান নেই। তার নামে মিথ্যা সাজানোভাবে স্বতন্ত প্রার্থী হিসেবে মনোনয়ন ক্রয় করলেন মর্মে কম্পিউটার কম্পোজ করে একটি কাগজ সামাজিক মাধ্যমে পোষ্ট করে। যার কাগজে কোন প্রার্থী বা সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর বা সিল নেই।

তার পক্ষ থেকে তার কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘কেউ এই ধরনের মিথ্যা গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। তিনি বিএনপি’র সাথেই আছেন এবং দলের একজন প্রার্থী হিসেবেই নির্বাচনি মাঠে সক্রিয় রয়েছেন। নেতা-কর্মীদের এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সত্যের সাথে থাকার এবং ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার অনুরোধ জানানো হয়েছে।’

এ বিষয়ে রোকন উদ্দিন বাবুলের সাথে কথা হলে তিনি জানান, ‘আমি দলের সিদ্ধান্তের বাহিরে কোন প্রকার স্বতন্ত প্রার্থী হিসেবে মনোনয়ন ক্রয় করিনি। দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ক্রয় করেছি। আমার কিছু বিরোধী লোক আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এরূপ কাজ করছে যাতে আমি দলীয় (বিএনপি’র) মনোনয়ন না পাই। আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে।’

তিনি আদিতমারী-কালীগঞ্জ এলাকার জনগনের উদ্দেশ্য বলেন, ‘নেতা-কর্মীদের এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সত্যের সাথে থাকার এবং ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার অনুরোধ জানানো হয়েছে। কোন গুজবে কান দিবেন না। যেকোন সময়ে ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের পাশে দাড়াব ইনশাআল্লাহ্। শুধু সময়ের ব্যাপার।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আনোয়ারুল ইসলাম জানান, ‘রোকন উদ্দিন বাবুল কোন স্বতন্ত্র ব্যানারে মনোনয়ন ক্রয় করেনি। রাতে কে বা কাহারা কোন স্বাক্ষর সিল নাই ফেসবুকে পোষ্ট করেছে। যারা সামাজিক মাধ্যমে পোষ্ট করেছে সেটা মিথ্যা ও ভিত্তিহীন এবং তিনি বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবেই মনোনয়ন ক্রয় করেছেন।


কালীগঞ্জ-আদিতমারী আসনের বিএনপি’র মনোনয়ন ক্রয় করলেন রোকন উদ্দিন বাবুল

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles