আদিতমারীতে খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
114

লালমনিরহাট জেলা প্রতিনিধি

বিএনপি’র চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে আদিতমারী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক, সাবেক যুগ্ন আহবায়ক মোস্তাফিজার রহমান। এছাড়াও বক্তব্য দেন মহিলা দলের আহ্বায়ক হাসি বেগম, যুবদলের সদস্য সচিব হাসানুল হক বান্না, সারপুকুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রবিউল ইসলাম কাজল, সাপ্টীবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোনায়েম সিদ্দিকী মিলন এবং মহিষখোচা ইউনিয়ন বিএনপি’র সভাপতি দুলাল মিয়া।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আদিতমারীতে খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here