দুমকিতে ঈদ উপহার সামগ্রী বিতরন

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকিতে “ফেয়ার ইউনাইটেড” গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবুর উদ্যোগে অসহায় ১৫শ মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।

শনিবার (৭মার্চ) সকাল ৯ টায় প্রতি বছরের ন্যায় এ বছরও উপজেলার নতুন বাজার আল মামুন সুপার মার্কেটে এ বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মাসুদ আল মামুন বিভিন্ন সময়ে নিন্ম আয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তাসহ বিভিন্ন সহায়তা  করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ১৫শ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন তিনি।

প্রদানকৃত উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, সেমাই, দুধ, চিনি, সাবান ইত্যাদি।

এ সময় উপস্থিত ছিলেন ফেয়ার ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবু, আপতুন নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মমতাজ উদ্দিন খান, দুমকি নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম (সহিদ সরদার), উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম প্রমুখ।


দুমকিতে ঈদ উপহার সামগ্রী বিতরন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles