লালমোহনে লাখ টাকার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস

0
52

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে মৎস্য বিভাগের অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আহমদ আখন্দের নেতৃত্বে, উপজেলার মেঘনা নদীতে ভোর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ ধরাজাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোস্তফা মনোয়ার আলি, মোঃ সাইফুল ইসলাম, অফিস সহকারী মোঃ আব্বাস উদ্দিন, খোকন চন্দ্র দেসহ ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলশিকদার পুলিশ ফাড়ির পুলিশ সদস্যগণ।

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আহমদ আকন্দ বলেন, মৎস্য সম্পদ রক্ষার্থে অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


লালমোহনে লাখ টাকার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here